বর্ণবাদ নির্মূলে বাইডেনের প্রতিশ্রুতি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে বর্ণবাদ নির্মূলে প্রতিশ্রুতি দিয়েছে্ন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনিই প্রথম প্রেসিডেন্ট যিনি এ ধরণের প্রতিশ্রুতি দিলেন। ওকলাহোমা রাজ্যের তুলসা শহরে ভয়াবহ গণহত্যার শততম বার্ষিকী উপলক্ষে ‘গ্রিনউড কালচারাল সেন্টার’ তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
১ জুন ১০০ বছর আগে ঘটে যাওয়া তিন শতাধিক কৃষ্ণাঙ্গ হত্যার তীব্র নিন্দা ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বাইডেন। এছাড়াও এই ঘটনাকে মার্কিন ইতিহাসে ‘বর্ণবাদের কালো অধ্যায়’ বলে আখ্যা করেন।
জো বাইডেন বলেন, ‘১০০ বছর হয়ে ধরে যুক্তরাষ্ট্রে এই জাতিগত সহিংসতার ঘটনা চাপা পড়ে আছে। তবে এখন আর এটি চাপা থাকবে না। তুলসায় কৃষ্ণাঙ্গদের জন্য যতটুকু করা সম্ভব, আমরা করব।’
গ্রিনউড সম্প্রদায় ও ব্ল্যাক ওয়াল স্ট্রিটের উত্তরাধিকারীদের সম্মান জানিয়ে তিনি আরও বলেন, ‘ঘৃণা কখনও শেষ হয়ে যায় না। এটি মনের গভীরে সুপ্ত অবস্থায় থাকে। যাকে প্রশ্রয় দেওয়া উচিত না।’
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ঘটে যাওয়া জঘন্যতম গণহত্যার এ দিনটিকে স্বীকৃতি দেওয়া প্রথম প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে বর্ণবাদের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার বাইডেন প্রশাসন।
বর্ণবাদ বৈষম্যের কারণে ১৯২১ সালের ৩১ মে ও ১ জুন গ্রিনউডের তুলসা শহরের বাসিন্দাদের ওপর গণহত্যা চালিয়েছিলো শ্বেতাঙ্গরা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি