৫ মে ২০২৬

বরিশাল সদর ইউএনও'র বিরুদ্ধে মামলা: তদন্তে পিবিআই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বরিশাল সদর ইউএনও'র বিরুদ্ধে মামলা: তদন্তে পিবিআই
বাংলাপ্রেস ডেস্ক: বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনিবুর রহমানের নামে করা দুই মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত। পাশাপাশি মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) কে নির্দেশ দিয়েছেন বরিশাল জেলার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মাসুম বিল্লাহ। একই সাথে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে রোববার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে দুই মামলার আবেদন করেন বরিশালের প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ও সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার। রোববার (২২ আগস্ট) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির কামরুল হাসান। এসময় তিনি জানান, প্যানেল মেয়র র‌ফিকুল ইসলাম খোকনের দায়ের করা মামলার আবেদনে ইউএনও মু‌নিবুর রহমান, ‌কোতোয়ালি মডেল থানার ও‌সি নুরুল ইসলাম, এসআই শাহজালাল ম‌ল্লিক ও ইউএনওর বাসভবনে দা‌য়িত্বরত আনসার সদস্যদের বিবাদী করা হয়েছে। আর সি‌টি কর‌পো‌রেশ‌নের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদারের দায়ের করা মামলার আবেদনে ইউএনও মু‌নিবুর রহমান ও তার বাসভবনে দা‌য়িত্বরত আনসার সদস্যদের বিবাদী করা হয়েছে। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি