বরিশাল বোর্ডে পাশের হার ৬২.৫৭, জিপিএ-৫ ১৬৭৪
বাংলা প্রেস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০২:০৫ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: এইচএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। এই পাসের হার ও জিপিএ-৫’র সংখ্যা গত বছরের তুলনায় কম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী।
পরিসংখ্যান রিপোর্টে জানা গেছে, এ বছর পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট ৩৪৯টি কলেজ থেকে ৬১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৯১ এবং ছাত্রী ৩২ হাজার ৩৯০ জন। পাশ করেছে ৩৭ হাজার ৬৬ জন।
এছাড়া গত বছর বোর্ডে পাশের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি