বরগুনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন: বরগুনার জেলা প্রশাসকের (ডিসি) অফিসে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সার্ভার স্টেশন। বুধবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় বিচ্ছিন্ন হয়ে গেছে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল ইন্টারনেট সংযোগ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান ও পুলিশ সুপার বিজয় বসাক বিপিএম, পিপিএম।
বরগুনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মো. আবুল হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
বরগুনা জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।
বাংলাপ্রেস/ আরএল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি