৫ মে ২০২৬

বরেণ্য সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বরেণ্য সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম করোনায় আক্রান্ত

বাংলাপ্রেস ডেস্ক: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম করোনাভাইরাসে আক্রান্ত। শনিবার (৩০ মে) রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে তার করোনা টেস্ট পজিটিভ আসে। সুজেয় শ্যামের পরিবার থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

করোনা পজিটিভ আসার পর কুর্মিটোলা হাসপাতালেই ভর্তি করানো হয়েছে সুজেয় শ্যামকে। সেখানে তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক তত্তাবধানে রয়েছেন।

সুজেয় শ্যাম বাংলাদেশের একজন বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক। তিনি মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে কাজ করেছেন। তার সুর করা গানগুলোর মধ্যে ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয়রে তোরা শোন’, ‘আয়রে চাষি-মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ উল্লেখযোগ্য।

সিনেমার সঙ্গীত পরিচালনা করেও সফল হয়েছেন সুজেয় শ্যাম। ২০০২ সালে 'হাছন রাজা' সিনেমার জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর ২০০৪ সালে ‘জয়যাত্রা’ এবং ২০১০ সালে ‘অবুঝ বউ’ সিনেমার সঙ্গীত পরিচালনা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সুজেয় শ্যাম।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি