ব্রেক্সিট চুক্তি অনুমোদন করলেন ইইউ নেতৃবৃন্দ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার বিষয়ে প্রস্তাবিত চুক্তি অনুমোদন করেছেন নেতারা।২০ মাস আলাপ-আলোচনা পর রোববার (২৫ নভেম্বর) ইইউ’র ২৭ দেশের নেতারা এক ঘণ্টারও কম সময়ের আলোচনায় ব্রেক্সিট চুক্তিতে সম্মত হন।ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এক টুইট বার্তায় বিষয়টি জানান।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাজ্য ও ইইউ’র মধ্যে ১৮ মাসের বেশি সময় ধরে আলোচনার পর এ চুক্তির খসড়া তৈরি করা হয়। ২০১৬ সালে একটি গণভোটের মাধ্যমে ইইউ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য। ২০১৯ সালের ২৯ মার্চ যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বের হয়ে যাবে।
ইইউ’র নেতারা বলছেন, চুক্তিটি এখন যুক্তরাজ্যর পার্লামেন্টে পাস হতে হবে।ইইউ’র নেতা লিথুনিয়ার প্রেসিডেন্ট ডালিয়া গ্রিবাউসকাতে বলেন, যদি ব্রিটিশ পার্লামেন্ট চুক্তিটি প্রত্যাখ্যান করে তাহলে ফলাফল ভিন্ন কিছু হতে পারে। এজন্য আরো বেশি আলোচনা করা বা আবারো গণভোটের আয়োজন করা যেতে পারে।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি