২৯ জুন ২০২৬

ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ভিন্ন কৌশলে নামবে জাপান: কোচ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৯:২৮ এএম
ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ভিন্ন কৌশলে নামবে জাপান: কোচ

বাংলাপ্রেস ডেস্ক:   বিশ্বকাপের রাউন্ড থার্টি টুর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ার দেশ জাপান। রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে মহাগুরুত্বপূর্ণ নকআউট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের গুরুতপূর্ণ কৌশল পরিবর্তনের কথা জানালেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। 

তিনি ঘোষণা দিয়েছেন, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ যদি পেনাল্টি শুটআউটে গড়ায়, তবে খেলোয়াড়দের ওপর ছেড়ে না দিয়ে নিজেই পেনাল্টি শট নেওয়াদের তালিকা এবং ক্রম নির্ধারণ করবেন।

সোমবার অনুষ্ঠিতব্য এই মহাগুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই কৌশলগত পরিবর্তনের কথা জানান তিনি। 

কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে তিনজন খেলোয়াড় পেনাল্টি কিক মিস করায় রাউন্ড সিক্সটিন থেকে থেকে ছিটকে যায় জাপান।

তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ড্র হলে, মোরিয়াসু খেলোয়াড়দের কাঁধ থেকে একটি বড় সিদ্ধান্তের ভার নামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মোরিয়াসু বলেন, ‘এবারও যখন পেনাল্টি শুটআউটের সম্ভাবনা রয়েছে, তাই আমি গতবিশ্বকাপের মতো খেলোয়াড়দের স্বেচ্ছায় এগিয়ে আসার পরিবর্তে শট নেওয়াদের ক্রম নির্ধারণ করতে চাই। আমার মনে হয়, আমিই সিদ্ধান্ত নেব এবং ঠিক করব কে শট করবে।’

প্রথমবারের মতো ফাইনালে ওঠার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে জাপানি দলটি উত্তর আমেরিকায় গিয়েছে।

কারণ গত চার বছরে জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মতো হাই-প্রোফাইল দলগুলোর বিরুদ্ধে জয় এই যুক্তিকে আরো জোরালো করেছে। তাতে বিশ্বকাপে দলটি ভালো ফল করতে পারে।

মোরিয়াসু বলেছেন, অক্টোবরে টোকিওতে এক প্রীতি ম্যাচে জাপান কার্লো আনচেলোত্তির ব্রাজিলকে ৩-২ গোলে পরাজিত করে। ওই জয়ই এই ম্যাচের আগে জাপানিদের বাড়তি প্রেরণা জোগাবে। 

গ্রুপ পর্বে চোট পাওয়ায় দলের তারকা উইঙ্গার তাকেফুসা কুবো এই ম্যাচে খেলতে পারবেন না বলে যোগ করেন জাপানের এই কোচ। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি