৪ মে ২০২৬

ব্রাজিলে ফুটবল ম্যাচে ২৩ লাল কার্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:০০ পিএম
ব্রাজিলে ফুটবল ম্যাচে ২৩ লাল কার্ড

বাংলাপ্রেস ডেস্ক:   এক ম্যাচে ২৩ লাল কার্ড! এও কি সম্ভব! ঘটনাটি ব্রাজিলের মিনেইরো চ্যাম্পিয়নশিপ ফাইনালের। ক্রুজেইরো ও আতলেতিকো মিনেইরোর ম্যাচে এই তুঘলকি কাণ্ড ঘটেছে।

সোমবার অনুষ্ঠিত ফাইনালে ক্রুজেইরো ১-০ গোলে জেতার পর ফুটবল মাঠ রণক্ষেত্রে পরিণত হয়। এতে দুদলের খেলোয়াড়, কোচ ও স্টাফরা জড়িয়ে পড়েন।

ঘটনার সূত্রপাত আতলেতিকোর গোলকিপার এভারসন ও ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিস্টিয়ানের হাতাহাতিতে জড়িয়ে পড়ার মধ্য দিয়ে। এরপর সমানে চলে কিল-ঘুসি-লাথি। ফুটবল ম্যাচ বদলে যায় কুংফুতে।

শেষ বাঁশি বাজার পর ক্রুজেইরোর ১২ এবং আতলেতিকোর ১১ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়, যা ব্রাজিলের ফুটবল ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে লাল কার্ডের রেকর্ড।

এর আগের রেকর্ড ছিল ২২ লাল কার্ডের। ১৯৫৪ সালে পুর্তগুয়েসা ও বোতাফোগোর ম্যাচে দেখানো হয়েছিল ২২ লাল কার্ড। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি