৪ মে ২০২৬

ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থককে কুপিয়ে জখম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থককে কুপিয়ে জখম

বাংলাপ্রেস অনলাইন: ব্রাজিল সমর্থকরা বিশ্বকাপ ফুটবলে দুই দলের পারফরমেন্স নিয়ে বিতর্কের জের ধরে আর্জেন্টিনা সমর্থক দম্পতিকে কুপিয়ে জখম করেছে। সোমবার সকাল ১০টার দিকে খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা গাজির মোড় এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার শিকার হন তারা। আহতরা হলেন মো. শুকুর হাওলাদার (৩৫) ও তার স্ত্রী মিনু আক্তার (২৫)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শনিবার নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ড্র করলে ওই এলাকায় ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের তিরস্কার করে। রোববার মধ্যরাতে একইভাবে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে ড্র করলে আর্জেন্টিনা সমর্থকরাও ব্রাজিল সমর্থকদের তিরস্কার করে। এ ঘটনার জের ধরে আজ সোমবার সকালে ব্রাজিল সমর্থক মো. লিটন ও আরও কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শুকুর আলীকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে আনে। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শুকুরকে কুপিয়ে জখম করে। এসময় শুকুরের স্ত্রী মিনু বাধা দিতে গেলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় দু’জনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দুইজনেরই মাথায় ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে।

বাংলাপ্রেস/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি