১৯ জুন ২০২৬

ব্রাজিল-হাইতি ম্যাচ কখন ও কোথায় দেখবেন, জেনে নিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:১০ এএম
ব্রাজিল-হাইতি ম্যাচ কখন ও কোথায় দেখবেন, জেনে নিন

বাংলাপ্রেস ডেস্ক:   ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে বরাবরই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিশেষ করে ব্রাজিলের ম্যাচ হলে দর্শকদের আগ্রহ ও উন্মাদনা আরও বেড়ে যায়।

আগামীকাল শনিবার (২০ তারিখ) ভোর ৬টা ৩০ মিনিটে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ড্র করায় কিছুটা চাপে আছে ব্রাজিল। হাইতির বিপক্ষে জয় তুলে নেওয়াই মূল লক্ষ্য তাদের।

দেশের দর্শকরা ঘরে বসেই টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন এই ম্যাচ। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও টি স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপের ম্যাচগুলো। এ জন্য তারা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব অর্জন করেছে।

শুধু টেলিভিশনেই নয়, মোবাইল ফোন ও ল্যাপটপের মাধ্যমেও ম্যাচ দেখার সুযোগ রয়েছে ফুটবলপ্রেমীদের। তবে এ ক্ষেত্রে নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে।

সাবস্ক্রিপশন নিয়ে স্মার্টফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো দেখা যাবে। পাশাপাশি দেশের বিভিন্ন পাড়া-মহল্লায় বড় পর্দায়ও ম্যাচ সম্প্রচারের আয়োজন করা হয়েছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি