৪ মে ২০২৬

বড় পর্দায় ফিরছে ‘এফ ওয়ান’-এর নতুন অধ্যায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম
বড় পর্দায় ফিরছে ‘এফ ওয়ান’-এর নতুন অধ্যায়

‘এফ ওয়ান’ সিনেমার একটি দৃশ্যে ব্র্যাড পিট।

বাংলাপ্রেস ডেস্ক:   গত বছরের আলোচিত ব্লকবাস্টার সিনেমা ‘এফ ওয়ান’। এর মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন হলিউড তারকা ব্র্যাড পিট। বক্স অফিসে সিনেমাটি ব্যাপক সফলতা পায়। এবার জানা গেল, এফ ওয়ানের সিক্যুয়েল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক জেরি ব্রুকহাইমার। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। 

লস অ্যাঞ্জেলেসে বার্ষিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ‘লাঞ্চন’-এও তিনি এ ঘোষণা দেন। তবে অভিনয় শিল্পী বা মুক্তির সম্ভাব্য সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। ব্র্যাড পিট আবারও প্রধান চরিত্রে ফিরবেন কিনা, সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলেননি তিনি। 

উল্লেখ্য, ‘এফ ওয়ান’-এ সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন। এ বছর ছবিটি অস্কারে সেরা চলচ্চিত্র বিভাগ সহ মোট চারটি বিভাগে মনোনয়ন পেয়েছে। 

এর আগে ‘এফ ওয়ান’-এর পরিচালক জোসেফ কোসিনস্কি এক সাক্ষাৎকারে জানান, তিনি একসময় ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ ছবিতে ব্র্যাড পিট ও টম ক্রুজ-কে প্রধান ভূমিকায় নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে নির্মাতাদের বাজেট সংক্রান্ত সমস্যার কারণে সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। 

পরে নির্মাতা ম্যানগোল্ড ছবিটি পরিচালনা করেন এবং এতে অভিনয় করেন ক্রিশ্চিয়ান বেল ও ম্যাট ডেমন। 

‘টপ গান: ম্যাভরিক’ সিনেমার জন্য সুপরিচিত পরিচালক জোসেফ কোসিনস্কির ‘এফ ওয়ান’ সিনেমায় আরও অভিনয় করেছেন ড্যামসন ইদ্রিস, জাভিয়ের বারডেম ও কেরি ম্যাককেনার মতো তারকারা।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি