বড় পর্দায় আসছে কণ্ঠশিল্পী আসিফ

বাংলাপ্রেস ডেস্ক : প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘গহীনের গান’ নামে পূর্ণ দৈর্ঘ্য একটি মিউজিক্যাল ফিল্মে নায়কের রোলে অভিনয় করবেন আসিফ।
বাংলাঢোল প্রযোজিত শিল্পী আসিফের গাওয়া নয়টি গানের ওপর ছবিটি নির্মাণ করছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন। ছবির জন্য তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা নয়টি সম্পূর্ণ নতুন গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। এগুলোর সুর-সংগীত করেছেন তরুণ মুনসী ও পল্লব সান্যাল।
গানের বক্তব্যের সাথে মিল রেখে ‘গহীনের গান’র চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। ছবিটির চিত্রগ্রহনে রয়েছেন বিদ্রোহী দীপন। ইতিমধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। এখন মুক্তির অপেক্ষায়।
প্রযোজনা সূত্রে জানা গেছে, আসছে ঈদুল আজহায় সারাদেশে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ ছবিতে অভিনয় করেছেন আমান রেজা, তমা মির্জা, তানজিকা আমিন প্রমুখ। জীবনে প্রথম সিনেমায় অভিনয় প্রসঙ্গে আসিফ আকবর বলেন,“প্রথমবারের মতো আমার নয়টি গান নিয়ে তৈরী হচ্ছে একটি মিউজিক্যাল ফিল্ম। এটা কোন ব্লকবাস্টার মুভি না, এটা হবে আনন্দ বেদনার একটা চিত্র সমীক্ষা মাত্র, যেখানে আপনার জীবন কাহিনিও খুঁজে পাবেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি