৫ মে ২০২৬

বোয়ালমারীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত ২
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ বণিক (২৮) নামে এক মোটরসাইকেল (ডিস্কোভার ১০০সিসি মোটরসাইকেল ফরিদপুর হ-১১৮৫২৭) চালক ঘটনাস্থলেই নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে ওপর উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর-বনচাকী খাঁ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় তার মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক সৌরভ বণিককে মৃত ঘোষণা করেন। সে রূপাপাত ইউনিয়নের কালিনগর বাজারে চাউলের ব্যবসা করত। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘাতক ট্রাকটি (ফরিদপুর-ট-১১-০২২৫) করতে পারলেও ট্রাকের ড্রাইভার ও হেলপার এ সময় পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার রূপাপাত গ্রামের হরিপদ দাসের বড় ছেলে সৌরভ বণিক (২৮), একই গ্রামের নন্দ বণিকের ছেলে চয়ন বনিক (২০) ও ইকবাল হোসেনের ছেলে অপু আহমেদ (২১) রবিবার সকালে পাটের বস্তা ও সুতালি কেনার জন্য বোয়ালমারী পৌরবাজারে আসে। সেখান থেকে দুপুর দেড়টার দিকে তিনজন মোটরসাইকেল যোগে কালিনগর যাওয়ার পথে মাঝকান্দি- ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির-বনচাকী গ্রামের খাঁ বাড়ির সামনে বাস ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সৌরভ বণিক ও আরোহী দুইজন আহত হয়। সৌরবসহ আহতদের এলাকাবাসী উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্ঞানব্রত শুভ্র সৌরভকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ডা. জ্ঞানব্রত শুভ্র বলেন, ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তার মাথা ও মুখের অংশ থেতলিয়ে গেছে। অপর দুই আরোহী সামান্য আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ১ আগস্ট রবিবার বিকেল সাড়ে ৩টায় বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মামুন অর রশিদ বলেন, ঘাতক ট্রাকটি মাঝাকান্দি-ভাটিয়াপাড়া সড়কের চতুল চিতাঘাটা নামকস্থানে আটক করা হয়েছে। লাশটি উদ্ধার করে হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি