৫ মে ২০২৬

বোয়ালমারীতে শিকলবন্দি শাহিনের পাশে প্রশাসন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে শিকলবন্দি শাহিনের পাশে প্রশাসন
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পত্রিকায় খবর প্রকাশের পর শাহিন ও তার পরিবারের পাশে দাড়িয়েছেন স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (৫ আগস্ট) বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামে শাহিন ফকিরের বাড়িতে যান। এ সময় শাহিন ও তার পরিবারের খোঁজ খবর নেন এবং তার চিকিৎসাসহ পরিবারের সকল ধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। মানসিক ভারসাম্যহীন শাহিন ফকিরের মা সাজেদা বেগম জানান, দীর্ঘদিন ধরে আমাদের অসুস্থ ছেলেটাকে নিয়ে আমরা খুব অসহায় জীবন যাপন করছি। ওসি ও ইউএনও স্যাররা বাড়ির উপর এসে সবকিছু দেখে গেছেন এবং চিকিৎসা ও সাহায্যর কথা বলে গেছেন। এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ফরিদপুর জেলা পুলিশ সুপার মো: আলীমুজ্জামান (বিপিএম সেবা) স্যারের নির্দেশে শাহিন ফকিরের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। পুলিশ সুপার স্যারের তত্তাবধানে শাহিন ফকিরের উন্নত চিকিৎসাসহ পরিবারের সার্বিক সাহায্য সহযোগিতা করা হবে। এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, জেলা প্রশাসক অতুল সরকার স্যারের নির্দেশে মানসিক ভারসাম্যহীন শাহিন ফকিরের বাড়িতে সরেজমিনে গিয়ে তার ও পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে। আগামী ৭ আগস্ট (শনিবার) শাহিন ফকিরকে প্রাথমিকভাবে ফরিদপুরে চিকিৎসক দেখানো হবে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শাহিন ফকির (২৬) নামের এক যুবক ১০ বছর ধর শিকলবন্দি জীবনযাপন করছেন। তিনি হেফজ বিভাগে পড়তেন। তবে ১৫ পারা পর্যন্ত মুখস্ত করে আর শেষ করতে পারেননি। মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে বর্তমানে বিনা চিকিৎসায় অমানবিকভাবে জীবন কাটছে তার। তার শারীরিক অবস্থাও দিন দিন অবনতির দিকে যাচ্ছে। মানসিক ভারসাম্যহীন শাহিন উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের আমিন ফকিরের ছেলে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি