বোয়ালমারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪
ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আড়ই বছরের ১ শিশু নিহত, আহত ৪ জন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামে ইটবাহী একটি থ্রি-হুইলার একটি শিশুকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। নিহত শিশুটি তেলজুড়ী গ্রামের তৈয়ব মোল্যার মেয়ে তিশা। অন্যদিকে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা-সড়কের কানখড়দী নামক স্থানে সূর্যমুখী পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রন হারিয়ে একটি ইজি বাইককে চাপা দিলে ইজি বাইক চালকসহ ৩জন মারাত্মক আহত হন।
আহতরা হলেন- উপজেলা সদর ইউনিয়নের চালিনগর গ্রামের রাজিব শেখ, হালিমা বেগম, হুসাইন সিকদার, শেফালী বেগম। আহতরা বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বোয়ালমারী থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাহামুদ জানান, দুর্ঘটনার পর বাস ও থ্রি-হুলার চালক পালাতক রয়েছে। শিশুটির লাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, থ্রি-হুইলারটি জব্দ করা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি