বোয়ালমারীতে পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময়

ফরিদপুর থেকে সংবাদদাতা: শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ' এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিস গতকাল সোমবার (২২.০৭.১৯) সকালে এক মতবিনিময় সভার আয়োজন করে । বোয়ালমারী জোনাল অফিসে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর পল্লী বিদ্যুতের ডিজিএম (সদরদপ্তর) মো. আব্দুর রশিদ, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. রেখা পারভিন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক শাজাহান মীরদাহ পিকুল, ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম, বোয়ালমারী জোনাল অফিসের ডিজিএম মো. সানোয়ার হোসেন, মো. মিরাজুল ইসলাম, নাজনীন সুলতানা, প্রেসক্লাবের সভাপতি কাজী হাসান ফিরোজ ও সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বিদ্যুতের নানা সমস্যা, লোডশেডিং ও নতুন বিদ্যুৎ সংযোগে ঘুষ, দূর্নীতি ও দালালদের দৌরাত্ম, সন্ধ্যায় ভোল্টেজ নেমে যাওয়া সম্পর্কে অভিযোগ তুলে ধরেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি সমস্যা সমাধানে বিভিন্ন দিকনির্দেশনাসহ সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। এছাড়া আগামী দুই মাসের মধ্যে বোয়ালমারীকে শতভাগ বিদ্যুৎ এর আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি