৬ মে ২০২৬

বোয়ালমারীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে শ্রমিক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে শ্রমিক নিহত

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কামাল শেখ (৩০) নামে এক জুটমিল শ্রমিক নিহত হয়েছে। মোটরসাইকেলে থাকা মোশাররফ নামের অপরজন আহত হয়েছে। মঙ্গলবার (৩০.০৬.২০) রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী আড়তের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোক্তার শেখের ছেলে।

স্থানীয়রা জানান, কামাল মোটরসাইকেল চালিয়ে কাদিরদী বাজার থেকে মোশাররফ নামের একজনকে নিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় বোয়ালমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পিয়াজভর্তি একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয় ও সাথে থাকা মোশাররফ আহত হয়। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করে।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন জানান, মরদেহটি পুলিশ পৌছানোর আগেই পরিবারের লোকজন বাড়ি নিয়ে গেছে। পিকআপ ও মোটরসাইকেলটি থানা হেফাজতে আনা হয়েছে। তবে পিকআপের চালক ও হেলপার পলাতক থাকায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি