৭ মে ২০২৬

বোয়ালমারীতে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩ ডিলারের ডিলারশীপ বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩ ডিলারের ডিলারশীপ বাতিল

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চাল বিতরণের জন্য প্রস্তুতকৃত সুবিধাভোগী হতদরিদ্রদের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে তিনজন ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে।

তাদের নিকট হতে খাদ্য বান্ধব কর্মসূচীর ১১৯ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি করে) চাল উদ্ধার করা হয়েছে। স¤প্রতি এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ বাতিল হওয়া ওই তিনজন হচ্ছেন, গিয়াসউদ্দিন মোল্যা, রবীন্দ্রনাথ সাহা ও মুকুল মিয়া।

বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহম্মেদ বলেন, গত ১৪ এপ্রিল ঘোষপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়মের একটি অভিযোগ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট। এরপর বিষয়টি সরেজমিনে তদন্ত করে সুবিধাভোগী হতদরিদ্রদের তালিকায় একই নাম দুইবার সংযোজন করা হয়েছে বলে দেখতে পাই।

এ প্রেক্ষিতে ওই তিনজন ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, এঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সম্পৃক্ততার বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি