৪ মে ২০২৬

বোয়ালমারীতে জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালন
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে তোবারক বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলা চতুল ইউনিয়নের হাসামদিয়া অবস্থিত শাহ্ জাফর টেকনিক্যাল কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ্ মো. আবু জাফর। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সামচুদ্দিন মিয়া ঝুনু, পৌর বিএপির সাংগঠনিক সম্পাদক খান আতাউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মো. আতিয়ার রহমান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক গোলাম কুদ্দুস মোল্যা, যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান লিপন, পৌর কাউন্সিলর শেখ আজিজুল হক, জেলা যুবদলের সহ-সম্পাদক ইমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম। পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি