বোয়ালমারীতে জাতীয় শোক দিবস উপলক্ষে কাঙ্গালি ভোজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফরিদপুর থেকে সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিক ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গত শনিবার (১৭.০৮.১৯) সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তার ‘হাসিনা ইমারত প্লাজা কমিউনিটি সেন্টারে’ আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়েছে।
এতে আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ এলাকার বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু’র সভাপতিত্বে কাঙ্গালি ভোজে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবলীগের সদস্য মো. লিটন মৃধা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মো. মহব্বত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, আ’লীগ নেতা আলিমুজ্জামান বাবলু শরীফ প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক, ভাইরাল ছবি ঘিরে আলোচনা
৪ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি