৪ মে ২০২৬

বোয়ালমারীতে ইনসাফ সীডের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে ইনসাফ সীডের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আধুনিক রোপন যন্ত্র দিয়ে রোপনকৃত ধানের মাঠ পর্যবেক্ষণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা চরপাড়া গ্রামে মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে ইনসাফ সীড লিমিটেডের আয়োজনে কৃষক মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. হযরত আলীর সভাপতিত্বে আধুনিক রোপন যন্ত্র দিয়ে ধান চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইনসাফ সীড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ মাতিনুর রহমান (টনি)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ হীরালাল নাথ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার দাস প্রমুখ। মাঠ দিবসে এলাকার অসংখ্য কৃষক-কৃষাণী, সুধিজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি