বোয়ালমারীতে গৃহহীন পুনর্বাসন সংক্রান্ত মতবিনিময় সভা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ মোহাম্মদ ফিজনূর রহমানের আগমন উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় গৃহনির্মাণ ও গৃহহীন পরিবার পুনর্বাসন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১ জুন) বেলা ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন,সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন, উপজেলা প্রকৌশলী মো. রাশেদ ইকবাল, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. রাফিউল আলম মিন্টু, ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় মো. ফিজনূর রহমান উপস্থিত জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মীসহ সুধিজনদের মতামত শুনেন এবং আশ্রায়ন প্রকল্প সংক্রান্ত সকলের উদ্দেশ্যে দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর তিনি উপজেলার দাদপুর ইউনিয়নে নির্মিত এবং চলমান আশ্রায়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি