৪ মে ২০২৬

বোয়ালমারীতে গ্রামীণ ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে গ্রামীণ ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদপুর থেকে সংবাদদাতা: ‘মুক্ত হোক ভিক্ষাবৃত্তি, শিক্ষা হোক দুর্নিবার’ মুজিববর্ষের এই অঙ্গিকারে করোনাভাইরাস প্রতিরোধে লকাডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন গ্রামীণ ব্যাংক। এ উপজেলায় প্রথম পর্যায় গ্রামীণ ব্যাংকের ৫৪০ জন সংগ্রামী সদস্যদের (ভিক্ষুক) মধ্যে এপ্রিল মাসে খাদ্য সহায়তা হয়েছে। করোনাকাল পর্যন্তু এ খাদ্য সহায়তা অব্যহত থাকবে বলে অফিস সূত্রে জানা গেছে।

রোববার (১৭.০৫.২০) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী এরিয়ার সাতৈর ও ঘোষপুর শাখায় ৬০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল ৩০ কেজি, ডাল ৪ কেজি, তেল ২ কেজি, আলু ৮ কেজি, পিয়াজ ৪ কেজি, লবন ২ কেজি, সাবান ৪টি, নগদ ৬০০ টাকা ও মাক্সসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদের মধ্যে ছিল ভিক্ষুক, প্রতিবন্ধী ও বয়স্ক মহিলা।

বিতরণকালে উপস্থিত ছিলেন ফরিদপুর জোনের জোনাল ম্যানেজার মো. সিরাজুল ইসলাম, অডিট অফিসার মো. লিয়াকত আলী, বোয়ালমারী এরিয়া ম্যানেজার ফারুখ আহম্মদ, শাখা ব্যবস্থাপক মাসুদুর রহমান, সাতৈর শাখা ব্যবস্থাপক মো. হামিদুর রহমান, ঘোষপুর শাখা ব্যবস্থাপক নাসির উদ্দিন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি