বোয়ালমারীতে গাঁজার গাছসহ যুবক আটক

ফরিদপুর থেকে সংবাদদাতাঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের কাজীপাড়া গ্রাম থেকে রবিবার (১৯ এপ্রিল) রাতে ১টি গাঁজার গাছসহ সেলিম শেখ (২৫) নামের এক যুবককে আটক করেছে ডহরনগর ফাড়ির আইসি স্বপন কুমার ঘোষ। সেলিম কাজীপাড়া গ্রামের মৃত হোসেন শেখের ছেলে। সে পেশায় একজন কৃষক।
এ ঘটনায় ডহরনগর ফাড়ির আইসি স্বপন কুমার ঘোষ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সেলিমকে একমাত্র আসামি করে মামলা করেছেন। মামলা নম্বর ১৭। মামলার আইও ডহরনগর ফাড়ির আইসি স্বপন কুমার ঘোষ জানান, সেলিম শেখ তার সোয়ার ঘরের পিছনে খরের পালার পার্শ্বে গাঁজা গাছের চাষ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে ১টি গাঁজার গাছ জব্দ এবং সেলিমকে আটক করি। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, সেলিম শেখের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে এবং ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি