৪ মে ২০২৬

বোয়ালমারীতে এক গৃহবধূ নির্যাতনের স্বীকার হয়ে হাসপাতালে ভর্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বোয়ালমারীতে এক গৃহবধূ নির্যাতনের স্বীকার হয়ে হাসপাতালে ভর্তি

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের মুবারকদিয়া গ্রামের এক গৃহবধূকে তার শশুর শাশুরি পিটিয়ে আহত করেছে। আহত গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা রয়েছে। ওই গৃহবধূ রোকেয়া সুলতানা জানায় মুবারকদিয়া গ্রামের মো. লতিব মোল্যার ছেলে হাসিবুল মোল্যা (২২) ১০ মাস আগে আমাকে গোপনে বিয়ে করে ঢাকায় নিয়ে যায়। পরে ঈদ উপলক্ষে আমরা দু’জনই বাড়িতে চলে আসি। দেশে ফেরার পর আমাকে আমার বাবার বাড়ি দাদপুর গ্রামে রেখে আসে। হাসিবুল বাড়িতে যাওয়ার পর আমাকে মুঠোফোনে তার বাড়িতে চলে যেতে বলে। আমি ৩১ মে সন্ধ্যায় আমার স্বামী হাসিবুলের কথা মত তার বাড়িতে গিয়ে উঠি।

বাড়িতে উঠার পর আমার শশুর লতিব মোল্যা, আমার শাশুরি, আমার ননদ ও আমার চাচা শশুর মিলে আমাকে বাড়ি থেকে নেমে যেতে বলে। আমি বাড়ি থেকে না নামার কারণে তারা সবাই মিলে আমাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় আমি অজ্ঞান হয়ে পড়লে আমাকে বাড়ির পাশে পাকা সড়কে ফেলে রেখে যায়। পরে আমার বাবা মা খবর পেয়ে আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রোকেয়া আরও বলে আমাকে যখন মারধর কওে তখন আমার স্বামী হাসিবুলকে একটি রুমের মধ্যে আটকিয়ে রাখে। এব্যাপারে লতিব মোল্যার মুঠোফোনে ফোন করলে তিনি কোন কথা বলতে রাজি হননি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি