৫ মে ২০২৬

বোয়ালমারীতে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

ফরিদপুর থেকে সংবাদদাতা:ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছেন। ১৯ মে মঙ্গলবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম বাকিয়ার শেখ (৩৮)। তার পিতার নাম আলেপ শেখ। বাড়ি রূপাপাত ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামে। সংঘর্ষে নিহত বাকিয়ার শেখ মোশাররফ হোসেন মাষ্টারের সমর্থক। আহতদের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে ২০ জন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বসতবাড়ী লুটপাট ও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে। বোয়ালমারী ও সালথা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এছাড়াও গুরুত আহত বাকিয়ারের ভাই আতিয়ার শেখ (৪৩) কে চিকিৎসার জন্য কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান আজিজার রহমান জানান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন মাষ্টারের সাথে ৮ নং ওয়ার্ডের ইউপি মেম্বার ইলিয়াস শেখের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

তিনি জানান, গতকাল সোমবার বিকেলে তাদের দুই পক্ষের দু’জনের মধ্যে একটি মোটর সাইকেল নেওয়াকে কেন্দ্র করে আবারো সংঘর্ষের সূত্রপাত হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরের পর তারা দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। বোয়ালমারীর থানার ওসি আমিনুর রহমান দু’পক্ষের সংঘর্ষে একজনের নিহতের সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোশাররফ গ্রুপ ও ইলিয়াস মেম্বর গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এসময় উভয় গ্রুপের বেশ কয়েকটি বসতবাড়ী ভাঙচুর ও লুটপাট হয়েছে। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) এঘটনায় থানায় কোন অভিযোগ দেয়নি কেউ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি