৫ মে ২০২৬

বোয়ালমারীতে দুই ছিনতাইকারী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোয়ালমারীতে দুই ছিনতাইকারী আটক
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছিনতাই করে পালানোর সময়ে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে জনতা। এ সময় একজন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করা হয়েছে এবং ছিনতাইকৃত নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। (১০ জুলাই) শনিবার বিকেলে ঘোষপুর ইউনিয়নের চরদ্বৈতরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের আব্দুল মান্নান শেখ বাদি হয়ে শনিবার রাতে তিনজনকে আসামি করে স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন। জানা যায়, চরদ্বৈতরকাঠি গ্রামের আব্দুল মান্নান শেখের মেয়ে সাবিনা ইয়াসমিন শ্বশুরবাড়ি কাদিরদী থেকে সাতৈর হয়ে অটোভ্যানে বাবার বাড়ি যাচ্ছিল। সাবিনার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা এবং স্বর্ণালংকার একটি সাইড ব্যাগে নিয়ে যাচ্ছিল। ভ্যানের ওপর ব্যাগটি রাখা ছিল। আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে সাতৈর-ঘোষপুর সড়কের ওই গ্রামের মোল্যা বাড়ির মোড়ে পৌঁছলে মোটরসাইকেল করে তিন যুবক ভ্যানের ওপর থেকে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে শোরচিৎকারে লোকজন ধাওয়া করে হাটখোলায় গিয়ে ছিনতাইকারীকে জনতা ধরে ফেলে। এ সময় একজন পালিয়ে যায়। ধৃত দুইজনকে মালামালসহ পুলিশে সোপর্দ করা হয়। রাতে আব্দুল মান্নান শেখ বাদি হয়ে বোয়ালমারী পৌরসদরের দক্ষিণকামারগ্রামের মো. রাকিব বিশ্বাস (২১), জিহাদ শেখ (২০) ও মো. আলআমিনকে (২২) আসামি করে আইন শৃংখলা বিঘ্ন কারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধিত ২০১৯ এর ৪ ধারায় নগদ অর্থ ও স্বর্ণালংকার জোরপূর্বক কাড়িয়া ছিনতাই করিয়া নিয়ে যওয়ার অপরাধে মামলা দায়ের করেন। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম জানান, ধৃত আসামি রাকিব বিশ্বাস ও জিহাদ শেখকে রোববার দুপুরে আদালতে চালান করা হয়েছে। পলাতক আলআমিনকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকায় রাখা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি