বোয়ালমারীতে ধান কাটা নিয়ে বিরোধ থানায় লিখিত অভিযোগ

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌরসভার আমগ্রাম ৪০ শতক জমির ধান কাটা নিয়ে বিরোধের জেরে জমির মালিক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জমির মালিক মো. আইয়ুব আলী মীর জানান, গত ৫০ বছর ধরে রেলের ১একর ৮শতক জমি আমরা রেল কোম্পানীর কাছ থেকে বন্ধবস্ত এনে চাষ করে আসছি। এ বছর জমির ধানও কেটেছি। শুধু ৪০ শতক জমির ধান কাচা থাকায় পরে কাটবো বলে রেখে দিয়েছি। সে ধান পাকলে জমিতে ধান কাটতে গেলে কামারগ্রামের বাসিন্দা হাবিব মৃধা লোকজন দিয়ে ধান কাটতে বাধা দেয় । সে (হাবিব) বলে ওই জমির মধ্যে আমার ১৩ শতক জমি রয়েছে। অথচ তার ওই জমির কোন কাগজপত্র নাই।
সে জোর করে আমার জমি দখল করার চেষ্টা করছে। ওই ৪০ শতক জমির ধান পেকে পানিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে জমির অর্ধেক ধান নষ্ট হয়ে গেছে। আমি কোন উপায় না পেয়ে গত ৫/৭দিন আগে থানায় একটি লিখিত অভিযোগ করেছি। থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থলে এসে দেখে আমাকে বলেন যেহেতু ধান নষ্ট হয়ে যাচ্ছে ধানগুলো কেটে এক জায়গায় রাখেন আমি বসে শুনে মেলে যার ধান হয় তাকে দিয়ে দেব। আমি পুলিশের কথা মত ধান কাটতে গেলে আমাকে হুমকি ধামকি দিয়ে জমি থেকে উঠিয়ে দেয়। হাবিব মৃধার সাথে যোগযোগ করা সম্ভব হয়নি বলে তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে এসআই নারান বলেন, ওই জমির প্রকৃত মালিকই ধান পাবে। আমি উভয়পক্ষকে নিয়ে বসে শুনে মেলে যার জমি তাকে ধান দিয়ে দেওয়া হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি