বোয়ালমারীতে ডাকাতির ঘটনায় মামলায় আটক ২
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের বাসিন্দা বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী নগদ ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার মো. হেমায়েত হোসেন হিমুর বাড়িতে ডাকাতির ঘটনায় সন্ধিগ্ধ দুই জনকে গ্রেফতার করেছে
থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১৫ জুন) ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার কৃতরা হলো বেলজানি গ্রামের শাহিন মোল্যার ছেলে তরিকুল রিপ্পা (২৭) একই গ্রামের রুস্তম মোল্যার ছেলে সেলিম মোল্যা (৪০)। জানা যায়, নগদ ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার হেমায়েত হোসেন হিমুর বাড়িতে গত ০৬ জুন রাতে ডাকাতি হয়।
এ ঘটনায় হেমায়েত হোসেন হিমু গত ০৮ জুন অজ্ঞাত ৭/৮জনকে আসামি করে বোয়ালমারী থানায় ডাকাতি মামলা করেন। মামলা নাম্বার ৩। সোমবার (১৪ জুন) রাত সাড়ে ১২ টার দিকে ওই মামলার সন্ধিগ্ধ দুই আসামিকে খরসূতি কলেজের পিছনে একটি বাগান থেকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস আই কায়ূম হোসেন বলেন, ডাকাতি মামলার সন্ধিগ্ধ
দুই আসামি গ্রেফতার করে মঙ্গলবার ফরিদপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
বিপি।আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ ব্যয় বাড়ল ৮৪৭ কোটি টাকা
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি