বোয়ালমারীতে ছাত্রলীগের বৃক্ষ রোপন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সবাই ৩টি করে গাছ লাগান। এই আহ্বানের ধারাবাহিকতায় বোয়ালমারী উপজেলা সদ্য গঠিত কমিটির উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বনোজ, ফলজ ও ভেষজ ১০০টি গাছ রোপন করেন।
রবিবার (২০ জুন) বিকাল ৪ টার দিকে বোয়ালমারী পৌর নতুন বাস টারমিনাল, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, সরকারি কলেজ, পৌরসভা কার্যালয়, উপজেলা পরিষদে এই গাছ গুলো রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শাহ্ধসঢ়; জাফর টেকনিক্যাল কলেজের অধক্ষ্য লিয়াকত হোসেন লিটন, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোরতুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রিন্স, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আমিনুর শেখ ফাহিম, সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম মৃদুল ও সাংগঠনিক সম্পাদক সাফাত ইসলাম বাপ্পি প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি