৪ মে ২০২৬

বোয়ালমারীতে বিজ্ঞান ভিত্তিক হোমিওপ্যাথিক সেমিনার উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বোয়ালমারীতে বিজ্ঞান ভিত্তিক হোমিওপ্যাথিক সেমিনার উদ্বোধন

বিপ্লব আহমেদ, ফরিদপুর থেকে : ফরিদপুরের বোয়ালমারীতে ২৬ ও ২৭ জুলাই দুই দিনব্যাপী ‘বিজ্ঞান ভিত্তিক হোমিওপ্যাথিক সেমিনার’ শুরু হয়েছে।

ডাঃ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে শুক্রবার (২৬ জুলাই) সকালে বোয়ালমারী উপজেলা অডিটোরিয়ামে ‘সুপারফিসিয়াল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ভার্সেস রিয়েল হোমিওপ্যাথিক ট্রিটমেট’ বিষয়ক সেমিনারে যোগদান করেন ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ।

বোয়ালমারী পৌর শহরে অবস্থিত ডাঃ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ প্রণয় কান্তি লস্করের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর (দক্ষিণ) আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা এখন আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত। বিশ্বের বহু দেশ এদেশের বিজ্ঞান ভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসার অনুকরণ করছে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারতের প্রখ্যাত হোমিওপ্যাথিক গবেষক ও চিকিৎসা বিজ্ঞানী ডাঃ শ্যামল কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা আ্#৩৯;লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ধসঢ়; পিকুল, হোমিওপ্যাথিক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. শহিদুল ইসলাম, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. এ.জি. খান, কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অঞ্জলি রায়, ম্যাক্সফেয়ারের এসিস্টেন্ট ম্যানেজার ডা. মো. সামচুজ্জোহা আলম, বোর্ড সদস্য ডা. এস.এম মিল্লাত হোসেন, ডা. মো.ইসরাফিল হোসেন, ডা. মো. কায়েস উদ্দিন, ডা. শেখ ইফতেখার উদ্দিন প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি