বোয়ালমারীতে বিএনপির বিজয় দিবসের আলোচনাসভা
ফরিদপুর থেকে সংবাদদাতা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি শাহ্ মোঃ আবু জাফর বলেছেন, আওয়ামীলীগের নেতারা দুনীর্তির মাধ্যমে জনগণের টাকা লুট করে, সেই টাকা দিয়ে ক্যাসিনো খেলে। দুনীর্তির টাকা ভাগবাটোয়ারা নিয়ে আজ আওয়ামীলীগের নেতাদের মধ্যে গৃহ-যুদ্ধো শুরু হয়েছে।
শেখ হাসিনা বাধ্য হয়ে সেই গুটি কয়েক দুনীর্তিবাজদের নামে মামলা দিয়ে গ্রেফতার করেছে। শাহ্ জাফর মঙ্গলবার (১৭.১২.১৯) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী পৌর-শহরে উপজেলা বিএনপি আয়োজিত একটি আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বোয়ালমারী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলার মোঃ মিনহাজুল আবেদিন লিপনের কলেজ রোডস্থ বাস ভবণে মিথ্যা মামলায় শাহ্ধসঢ়; জাফরের জামিন ও বিজয় দিবসের আলোচনাসভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল।
সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি খান আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার-উদ্দিন, বোয়ালমারী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শামচুউদ্দিন মিয়া (ঝুনু), ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসাইন, উপজেলা যুবদলের সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন লিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলেন যুগ্ম-আহ্বায়ক মোঃ গোলাম রসুল, পৌর স্বেচ্ছাসেবক দলেন আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনির প্রমূখ। আলোচনাসভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ সিরাজুল ইসলাম।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি