৪ মে ২০২৬

বোয়ালমারীতে আ’লীগ-যুবলীগে কাটলো সরকারি গাছ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে আ’লীগ-যুবলীগে কাটলো সরকারি গাছ

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী এলাকায় কুমার নদের পাড়ে সরকারি জায়গা থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে এলাকার প্রভাবশালী মহল। সোমবার (২৩.১২.১৯) সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর পাড় থেকে ছোট বড় অনেকগুলো রেইনট্রি গাছ কাটা হচ্ছে। কয়েকটি গাছ কেটে গুড়ি করা হয়েছে।

গাছ ক্রেতা ভাটদি গ্রামের মো. মুরাদ খান বলেন, মোট ১৪টি গাছ ৬৪ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে। কাদিরদি এলাকার কয়েকজন নেতা তার নিকট গাছ বিক্রি করেছেন। তিনি তখন উপজেলা যুবলীগের (একাংশ) যুগ্ম আহ্বায়ক এসএম শফিউল্লাহ শাফি, উপজেলা আ’লীগের সদস্য ও বাংলাদেশ হিন্দু মহাজোটের সহসভাপতি সুভাস সাহা, সাত্তার বিশ্বাস, সাতৈর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফারুক মেম্বারের নাম বলেন। মুরাদ খান তাৎক্ষণিক তার ফোন দিয়ে ফারুক মেম্বারকে ধরিয়ে দিলে ফারুক মেম্বার উপজেলা যুবলীগের (একাংশ) যুগ্ম আহ্বায়ক এসএম শফিউল্লাহ শাফির সাথে যোগাযোগ করতে বলেন।

উপজেলা যুবলীগের (একাংশ) যুগ্ম আহ্বায়ক এসএম শফিউল্লাহ শাফি জানান, এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানের (মসজিদ, মন্দির) জন্য সুভাস সাহাসহ কয়েকজন মিলে গাছ বিক্রি করা হয়েছে। এ গাছ বিক্রির টাকা মসজিদ মন্দিরে ভাগাভাগি করে দেওয়া হবে। উপজেলা আ’লীগের সদস্য ও ব্যবসায়ী সুভাস সাহা সাংবাদিকদের বলেন, ওই জায়গার গাছ তিনি লাগিয়েছিলেন। কুমার নদ খনন কাজ চলছে, সে জন্য নদী পাড়ের অনেক গাছই কাটা পড়ে যাবে। এসএম শফিউল্লাহ শাফি, সাত্তার বিশ্বাস গাছ কাটার বিষয়টি তাঁকে জানিয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা দেওয়া হবে বলে তাদের কাছ থেকে জেনেছেন। তবে তিনি গাছ কাটার সাথে কোন অবস্থায়ই জড়িত নন।

এ নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। পানি উন্নয়ন বোর্ডে বোয়ালমারী অঞ্চলের উপসহকারী প্রকৌশলী শশাঙ্ক ধর বলেন, গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। কুমার নদের পাড়ের সব জমি ওয়াপদার নয়। তারপরও লোক পাঠিয়ে খোঁজ নিবেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, তিনি জরুরী কাজে ঢাকা অবস্থান করছেন খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি