৬ মে ২০২৬

বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১৫, আটক ১২,

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১৫, আটক ১২,
ফরিদপুর প্রতিনিধি  ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জের ও গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে বুধবার সকালে প্রায় ৩০ বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এ সময় বিবাদমান গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাসুদ শেখ ও সরোয়ার খাঁ গ্রুপ এবং একই গ্রামের ২ নং ওয়ার্ডের ইউপি মেম্বার সোহেল ও ইউনিয়ন আ’লীগের মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ময়েনদিয়া গ্রামের মান্নান মাতুব্বরের সমর্থকদের মধ্যে বুধবার (১৯ মে) সকালে পরমেশ্বরদী গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। মারাত্মক আহত ৪ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তিকৃতরা হলেন পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের সুজন শেখ (২৫), সুমন বিশ্বাস (৩০), নিজান (২০) ও ইব্রাহীম (৩০)। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কে এম মাহমুদুর রহমান বলেন, আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মান্নান মাতুব্বর বলেন, পূর্ব শত্রুতার জেরে বুধবার সকালে মাসুদের লোকজন আমার গ্রুপের লোকদের বাড়িঘর ভাংচুর করে। বিষয়টি আমি আঁচ করতে পেরে বোয়ালমারী ও সালথা থানা পুলিশকে জানিয়েছিলাম। মাসুদ শেখ বলেন, মান্নান মাতুব্বরের সাথে দল না করায় সে প্রায়ই আমার লোকদের লাঞ্চিত করত। গত সোমবার আমার চাচা ময়েনদিয়া বাজারে গেলে তাকে আক্রমণের চেষ্টা করলে তিনি দ্রুত মোটরসাইকেলযোগে স্থান ত্যাগ করেন। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দেয়া আছে। বুধবার সকালে মান্নান মাতুব্বরের লোকজন আমার গ্রুপের লোকদের উপর অতর্কিতে আক্রমণ করে এবং বাড়িঘর ভাংচুর করে। এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি