বোয়ালমারীতে ৫ ডাকাত আটক
ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর বাজারের পশ্চিম পাশের বাগান থেকে শুক্রবার গভীর রাতে ৫ ডাকাতকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং ডাকাতির উদ্দেশ্যে ওখানে জড়ো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখপূর্বক আরও ৪/৫জনকে অজ্ঞাত আসামি করে এসআই কাজী রিপন বাদি হয়ে শনিবার (১১.০৭.২০) দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করেছেন। মামলা নং ১২। আটক ৫ আসামিকে শনিবার আদালতে চালান করা হয়েছে। আটককৃত ৫ ডাকাত হলো, কাশিয়ানি উপজেলার নাওরদোলা গ্রামের মৃত পান্নু শেখের ছেলে বাবু শেখ (২৭), পশ্চিমমাঝিগাতি গ্রামের রহমান খন্দকারের ছেলে টুটুল খন্দকার (২২), বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের জালাল বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস (৩৫), মৃত আতিয়ার বিশ্বাসের ছেলে মনির বিশ্বাস (২১) ও মুজুরদিয়া গ্রামের মৃত বাকিয়ার বিশ্বাসের ছেলে তুহিন বিশ্বাস (২১)।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো আমিনুর রহমান বলেন, এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ৫জনকে আটক করে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রপাতি উদ্ধার করা হয়। শনিবারই তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সঙ্গীত একাডেমি