৭ মে ২০২৬

বোয়ালমারীতে ৪ ব্যবসায়ীসহ পাঁচ ব্যক্তিকে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারীতে ৪ ব্যবসায়ীসহ পাঁচ ব্যক্তিকে জরিমানা

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চিতারবাজার ও ময়েনদিয়া বাজারে মঙ্গলবার (১৪.০৪.২০) ৪ ব্যবসায়ীকে দোকান খোলা রাখার অপরাধে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।

সকাল ১০থেকে দুপুর ১টা পর্যন্ত আদালত পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে চিতার বাজারে দোকান খোলা রাখায় কসমেটিক্স ব্যবসায়ী বিশ্বাসজিতকে ২হাজার, নজরুল ইসলামকে ৫শ, স্বর্ণ ব্যবসায়ী সুজন দেব নাথকে ১ হাজার ও ময়েনদিয়া বাজারের ব্যবসায়ী শুশান্ত কুমারকে ৪ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ বলেন, সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় ২০১৮ সালের ১৮৮ ধারায় জরিমানা করা হয়েছে। অপরদিকে উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামে বালু উত্তোলন করার অপরাধে একই দিনে মো. ইসহাক মাতুব্বর (৫০) নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। ইসহাক মাতুব্বরের বাড়ি কোন্দারদিয়া গ্রামে। আদালত সূত্রে জানা যায়, কোন্দারদিয়া গ্রামের বালু ব্যবসায়ী ইসহাক মাতুব্বর তার নিজ ফসলি জমি থেকে গত ১ মাস ধরে বালু উত্তোলন করছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই বালু ব্যবসায়ীকে আটক করে নিয়ে আসে। পরে দুপুর ২টার দিকে নিজ কার্যালয় আদালত বসিয়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪,৫,৭ ধারা লংঘন করায় একই আইনের ১৫ ধারায় এ অর্থ দন্ড দেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি