৮ মে ২০২৬

বোয়ালমারী পৌর ৫ নং ওয়ার্ড কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোয়ালমারী পৌর ৫ নং ওয়ার্ড কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী পৌর ৫ নং ওয়ার্ড (উত্তর শিবপুর) কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে উত্তর শিবপুর রেলগেটের পার্শ্বে অবস্থিত শেখ রাসেল স্মৃতি সংসদ ক্লাবে এই সম্মেলন হয়। বোয়ালমারী পৌর কৃষক লীগের সভাপতি মো: রোকন উদ্দীন মোল্যার সভাপতিত্বে ও বোয়ালমারী ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক মো: ছবুর মোল্যার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: লিটন মৃধা।

সম্মেলনে বিশেষ বক্তব্য দেন পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়া মিলন, চতুল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গাজী সামসুজ্জামান খোকন, পৌর ৫নং ওয়ার্ড স্বেচ্ছসেবক লীগের সভাপতি মো: ইকবল শেখ, রবিউল কাজী প্রমুখ। সম্মেলনে উত্তর শিবপুর ৫নং ওয়ার্ড সভাপতি হিসেবে মো: মোস্তাফিজুর রহমান শাহিন, সহ-সভাপতি মো: মুস্তাক শেখ, সাধারণ সম্পাদক মো:পিকুল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর বিশ্বাস, আল আমিন শেখ, সাংগঠনিক সম্পাদক নান্নু শেখ এবং রুবেল শেখ এর নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে নাম ঘোষণা করেন পৌর কৃষকলীগের সভাপতি মো: রোকন উদ্দীন মোল্যা। ৫নং ওয়ার্ড এর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ৭ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করবেন বলে ঘোষণা দেন। ৫ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর মোস্তাফিজুর রহমান শাহীন বলেন, ‘মো: লিটন মৃধা যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করব। বাংলার কৃষকের মুখে হাসি ফোটাতে কৃষক লীগ কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে দলের সব কর্মসূচি সফল করতে কৃষক লীগ অগ্রণী ভূমিকা পালন করবে।’ ৫ নং ওয়ার্ড কৃষকলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক পিকুল শেখ বলেন, ‘জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা আমাদের ওপর আস্থা রেখে যে নতুন দায়িত্ব অর্পণ করেছেন, সেই আস্থার প্রতিদান দিতে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।’ উল্লেখ্য- বোয়ালমারী পৌর ৪নংওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি