৫ মে ২০২৬

বোস্টনে তরুণ ব্যবসায়ীর আকস্মিক মৃত্যু, প্রবাসীদের শোক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোস্টনে তরুণ ব্যবসায়ীর আকস্মিক মৃত্যু, প্রবাসীদের শোক
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন প্রবাসী বাংলাদেশি তরুণ ব্যবসায়ীর আকস্মিক মৃত্যু ঘটেছে। তার অকাল মৃত্যুতে বোস্টন প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সময় সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বোস্টনের আবাসন ব্যবসায়ী তৈয়বুল সালাম (সাজু) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, মা এবং ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত তৈয়বুল সালাম (সাজু) চট্টগ্রামের রাউজান উপজেলার অন্তর্গত সুলতানপুরের মরহুম আবদুল সালামের দ্বিতীয় পুত্র এবং সীতাকুণ্ডের ছোট কুমিরাস্থ মরহুম নাদের আলী চৌধুরীর নাতি বলে জানা গেছে। আগামীকাল ২ মার্চ বুধবার বিকেল ৫ টায় বাংলাদেশিদের পরিচালনাধীন মসজিদ আইসিসিএম (মেডফোর্ড) মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ইসলামিক কালচারাল সেন্টার অফ মেডফোর্ডের পরিচালনা বোর্ডের প্রেসিডেন্ট হুমায়ুন মোর্শেদ।তৈয়বুল সালাম (সাজু)'র আকস্মিক মৃত্যুতে বোষ্টন প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মিসহ বোষ্টন প্রবাসী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন এবং একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি