বোস্টনে স্টেডিয়ামের খোলা মাঠে বিশাল ঈদ জামাতের প্রস্তুতি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশিরাদের প্রচেষ্টায় এবার খোলা মাঠে সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (আইসিসিএম) আগামী সোমবার (২ মে) ঈদুল ফিতরের জামাতে ঘোষনা দিয়েছেন। বোস্টনের পার্শ্ববর্তী মেডফোর্ডের হোরমেল স্টেডিয়াম (৯০ লোকাস স্ট্রিট)-এ জামাত অনুষ্ঠিত হবে।
বোস্টনে গত ৩ বছর ধরে দেশীয় আমেজে ঈদের জামাতের আয়োজন করে আসছেন আইসিসিএম। কিন্তু এবারের প্রথম স্টেডিয়ামের খোলা মাঠে সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আগামী সোমবার (২ মে) খোলা মাঠে সর্ববৃহৎ ঈদুল ফিতরের উক্ত জামাতে অংশ নিতে ম্যাসাচুসেটস প্রবাসী সকল বাংলাদেশি নারী-পুরুষদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আইসিসিএম কর্মকর্তারা।
https://www.facebook.com/morshed.humayun/videos/725607235289591
উল্লেখ্য, ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (আইসিসিএম) গত ২০১৮ সালের নভেম্বরের শেষ সপ্তাহে ১ দশমিক ৬ মিলিয়ন ডলার মূল্যে ফিউনারেল হোমসহ একটি মসজিদের জমি কেনেন আইসিসিএম কর্মকর্তারা।বাংলাদেশি পরিচালিত উক্ত মসজিদ ও ফিউনারেল হোম স্থানীয় সকল দেশীয় মুসলমানদের প্রতিদিনের নামাজ, জুমার নামাজ, ঈদের জামাত ও ধর্মীয় শিক্ষাসহ মুসলমানদের সকল ধরনের ধর্মীয় চাহিদা মেটাতে সক্ষম হয়েছে বলে আইসিসিএম কর্মকর্তারা জানিয়েছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি