৪ মে ২০২৬

বোস্টনে করোনায় বিএনপি নেতার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোস্টনে করোনায় বিএনপি নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন নিউ ইংল্যান্ড (বোস্টন) বিএনপি'র ক্রীড়া সম্পাদক প্রবাসী মিতোষ বড়ুয়া। গত বৃহস্পতিবার স্থানীয় লিওমিন্সটারের ইউমাস মেমোরিয়াল হেলথ অ্যালায়েন্স ক্লিন্টন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাঁচ দিন পর বোস্টন প্রবাসীদের সহযোগিতায় আজ বুধবার সালেম সেমেট্রিতে তার শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, একপুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বোস্টন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিতোষ দ্বিতীয় ব্যক্তি যিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। বোস্টনে এর আগে আরও একজন প্রবাসী বাংলাদেশির করোনায় মৃত্যু বরণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নিউ ইংল্যান্ড (বোস্টন) শাখার ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মিতোষ বড়ুয়া। তার মৃত্যুতে নিউ ইংল্যান্ড (বোস্টন) বিএনপি'র নেতাকর্মিরা গভীর শোক প্রকাশের মাধ্যমে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও বোস্টনের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মিরা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন। এদিকে নিউ ইংল্যান্ড বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক মিতোষ বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, 'দলের নীতি ও আদর্শ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন মিতোষ বড়ুয়া। তিনি ছিলেন একজন বলিষ্ঠ সংগঠক, বোস্টন বিএনপি’র ক্রীড়া সম্পাদক হিসেবে তিনি দলকে মজুবত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে মনেপ্রাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে বোস্টন বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।' বিএনপি মহাসচিব শোকবার্তায় মিতোষ বড়ুয়া’র আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি