নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টন থেকে অবৈধভাবে বসবাসরত দুর্ধর্ষ অপরাধী হাইতিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে মার্কিন অভিবাসন এবং কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশন্স (ইআরও) সদস্যরা। তার বিরুদ্ধে ম্যাসাচুসেটসে ১৭টি ফৌজদারি অপরাধের মামলা রয়েছে এবং বেশ কয়েকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন।
আইসিই কর্মকর্তারা ২২ জানুয়ারি বোস্টন থেকে উইস্টেগুয়েন্স জিন কুইলি চার্লস (২৫)কে গ্রেপ্তার করেন। তিনি সহিংস হাইতিয়ান স্ট্রিট গ্যাংয়ের একজন সদস্য। চার্লসের দোষী সাব্যস্ত হওয়া অপরাধগুলির মধ্যে রয়েছে একাধিক মাদক, অস্ত্র এবং হামলা ও মারধরের অভিযোগ। ম্যাসাচুসেটসে ১৭টি ফৌজদারি অপরাধের দোষী সাব্যস্ত হয়েছে চার্লস ।
২০১৩ সালের ১৩ জুলাই ফ্লোরিডার মায়ামি হয়ে , -এ যুক্তরাষ্ট্রে আইনগতভাবে প্রবেশ করেন চার্লস। তবে তিনি তার আইনগত প্রবেশাধিকারের শর্ত ভঙ্গ করেছেন বলে উল্লেখ করেছেন আইসিই কর্মকর্তারা।
১৬ আগস্ট ২০২২ থেকে ১৪ আগস্ট ২০২৪ পর্যন্ত ১৭টি অপরাধের জন্য গ্রেপ্তার, অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত হয়েছেন চার্লস। এসব অপরাধের মধ্যে রয়েছে নিয়ন্ত্রিত মাদকদ্রব্যের দখল ও বিতরণ, বেআইনি প্রবেশ, ব্রাস নাকলসের মতো মালিকানার অনুমতি ছাড়া বিপজ্জনক আগ্নেয়াস্ত্র ও গুলি বহন, হামলা,মারধর এবং গ্রেপ্তার প্রতিরোধ।
২০২৩ সালের ১৫ এপ্রিল গ্রেপ্তারের পর আইস ও ইআরও কর্মকর্তারা চার্লসের সঙ্গে যোগাযোগ করেন। ইআরও বোস্টন ম্যাসাচুসেটসের নরফক হাউস অব কারেকশনে চার্লসের বিরুদ্ধে একটি অভিবাসন আটকাদেশ জারি করেন। তবে সংশোধনাগারটি ২০২৩ সালের ২০ অক্টোবর তার অভিবাসন আটকাদেশ উপেক্ষা করে চার্লসকে মুক্তি দেয়।
আইস ও ইআরও বোস্টনের কর্মকর্তারা ২২ জানুয়ারি, বোস্টনে চার্লসকে গ্রেপ্তার করে এবং তাকে ডিপার্টমেন্ট অফ জাস্টিস (ডিওজে) এর অভিবাসন বিচারকের সামনে হাজির হওয়ার জন্য একটি নোটিশ জারি করেন। বর্তমানে তিনি আইসের হেফাজতে রয়েছেন।
আইসের তিনটি কার্যকরী বিভাগের মধ্যে ইআরও হল অভ্যন্তরীণ অভিবাসন প্রয়োগের জন্য প্রধান ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা। ইআরও-এর মিশন হল যুক্তরাষ্ট্রের সম্প্রদায়গুলির সুরক্ষা এবং অভিবাসন আইনের অখণ্ডতাকে দুর্বলকারী ব্যক্তিদের গ্রেপ্তার ও অপসারণের মাধ্যমে দেশের সুরক্ষা নিশ্চিত করা। এর প্রধান কার্যক্রমগুলির মধ্যে রয়েছে অভ্যন্তরীণ প্রয়োগ অভিযান, আটক এবং অ-আটক জনসংখ্যার ব্যবস্থাপনা, বহিষ্কারের চূড়ান্ত আদেশপ্রাপ্ত অ-নাগরিকদের পুনর্বাসন। ইআরও-র জনবল কাজ করছে ২৫টি অভ্যন্তরীণ ফিল্ড অফিসে। ২০৮টি স্থানে ৭,৭০০ এরও বেশি আইন ও অ-আইন প্রয়োগকারী কর্মীদের সমন্বয়ে গঠিত। এদের মধ্যে ৩০টি আন্তর্জাতিক পোস্টিং এবং সীমান্তে একাধিক সাময়িক দায়িত্বে রয়েছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]