বোস্টনে আ.লীগে অনুপ্রবেশকারী তাড়ানোর কর্মসূচি (ভিডিওসহ)
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বোস্টন প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে বাংলাদেশ আওয়ামীলীগে অনুপ্রবেশকারী ভুয়া মুক্তিযোদ্ধাসহ বিএনপি ও জামাত শিবিরকর্মিদের খুব শিগগির বহিস্কার করে নতুন কমিটি গঠনের ঘোষনা দিয়েছেন নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের নেতারা। বঙ্গবন্ধুর গড়া এ দল নিয়ে আর যেন কেউ ব্যবসা বানিজ্য বা ধান্দাবাজী করেতে না পারে সেজন্য নেতাকর্মিদের সজাগ থাকারও আহবান জানানো হয়। স্থানীয় সময় রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বোস্টন প্রবাসী প্রবীণ শিক্ষাবিদ ও আ. লীগ নেতা ড. বিনয় পালের সভাপতিত্বে এবং যুবনেতা সালাউদ্দিন খান সৈকত ও মুহাম্মদ সিরাজুম মুনিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্টে ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রয়াত শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ও স্থানীয় আ. লীগ নেতা মোস্তাক তালুকদার।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারের নির্মমভাবে হত্যার মতো ঘটনা বিশ্বের ইতিহাসে আর একটিও নেই। ৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে কিছু বিপথগামী সেনাসদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারের নির্মমভাবে হত্যা করে। এমন হত্যাকাণ্ড বিশ্বের ইতিহাসে আর একটিও নেই। বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্বংশ করার উদ্দেশ্যে সংঘটিত এ হত্যাকাণ্ডের মূল নায়ক জিয়াউর রহমান।
সভায় নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ওসমান গণি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১০ বছর ধরে নিউ ইংল্যান্ড আওয়ামীলীগে বিভক্তির কারনে নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। এর ফলে বোস্টনে বিএনপি-জামাত মাথা চাড়া দিয়ে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছেন। আবার বিভক্ত নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের ভেতরে থেকেই অনেকেই বিএনপি ও জামাতের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। দলকে আরো চাঙ্গা করার লক্ষ্যে এবং একটি ঐক্যবদ্ধ কমিটি গড়ার প্রত্যয়ে দুই গ্রুপের নেতৃবৃন্দের পরামর্শে গত ১৪ জুলাই একটি সভার আয়োজন করা হয়। আলোচনার সিদ্ধান্ত মোতাবেক আমাদের পক্ষ থেকে ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি ভেঙ্গে দেওয়া হয়। কিন্তু অপর গ্রুপের সভাপতি ইউসুফ চৌধুরী ও সা. সম্পাদক তাদের কমিটি না ভেঙ্গে প্রতারণার আশ্রয় নিয়ে চরমভাবে বেঈমানী করেছেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে কমিউনিটিতে একটি ভূয়া ইমেইল করে তারা এককভাবে সম্মেলনের ঘোষনা দেন। পরে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে জানা যায় যে, তাদের সাথে কেউ নিউ ইংল্যান্ড আ লীগের সম্মেলন নিয়ে কোন কথাই বলেননি। এ বিষয়টি বোস্টনে আওয়ামীলীগ নেতাকর্মিসহ সাধারন প্রবাসীদের চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে বাংলাদেশ আওয়ামীলীগে অনুপ্রবেশকারী ভুয়া মুক্তিযোদ্ধাসহ বিএনপি ও জামাত শিবিরকর্মিদের খুব শিগগির বহিস্কার করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি সম্মেলন করা হবে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাদের সঙ্গে আলোচনা চলছে। ইতোমধ্যে ৩ শতাধিক সদস্যও সংগ্রহ করা হয়েছে। কিন্ত অপর গ্রুপে এখন মাত্র ৭ জনা সদস্য রয়েছেন মাত্র। যারা দলের নাম ভাঙ্গিয়ে নানা ধরনের সেমিনারের নামে চাঁদাবাজী দিব্যি চালিয়ে আসছে। আর এ বিষয়টি ঢাকা কেন্দ্রিয় কমিটির নেতারাও জানেন। এ ধরনের অপকর্মে কারা জড়িত রয়েছেন তিনি এ ব্যাপারে কেন্দ্রিয় কমিটির সংশ্লিষ্ট নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, যারা নিউ ইংল্যান্ড আওয়ামীলীগে নেতৃত্ব দিচ্ছেন তাদের সকলের পূর্ববর্তী কর্মকান্ড খতিয়ে দেখা হউক। কারা কারা প্রকৃত মুক্তিযোদ্ধা ও দলের আসল কর্মি। আওয়ামীলীগে অনুপ্রবেশকারী ভুয়া মুক্তিযোদ্ধাসহ বিএনপি ও জামাত শিবিরকর্মিদের হাতে দলের নেতৃত্ব ছেড়ে দিয়ে দেশ ও দলের অমঙ্গল যে কোন মূল্যে প্রতিহত করা হবে বলে উল্লেখ করেন তিনি।
[embed]https://www.facebook.com/sabedsathee/videos/2622082524471469/?t=4[/embed]
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ড. সলীল পাল বিশ্বাস, ড. সৈয়দ এ মনসুর, ড. আশীষ দেব,আ লীগ নেতা মোস্তাক তালুকদার, মাহফুজুর রহমান, বেইন এর সাবেক সভাপতি শহিদুল ইসলাম প্রিন্স, আশরাফ তালুকদার, বিশ্বজিত সাহা, সুহাস বড়ুয়া, জাহিদ হোসেন অপু, শহিদুল ইসলাম রনি, সাজ্জাদুর রহমান সাজু, শহিদুল আলম, আব্দুল জলিল, সবুজ বড়ুয়া ও এস এম সাজ্জাদ প্রমুখ।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি