৫ মে ২০২৬

বোষ্টন প্রবাসী রোকেয়া খানম আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বোষ্টন প্রবাসী রোকেয়া খানম আর নেই
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোষ্টন প্রবাসী রোকেয়া খানম আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (নভেম্বর ২৫) বিকেল সাড়ে চারটার দিকে বোষ্টনে ছেলের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি চার মেয়ে দুই ছেলেসহ অসংখ্য নাতি-নাতনি ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। রোকেয়া খানম বাংলাদেশ আওয়ামীলীগ নিউ ইংল্যান্ড শাখার সভাপতি ওসমান গণির শ্বাশুড়ি। তার বাড়ি বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর থানায়। রোকেয়া খানমের প্রয়াত স্বামী একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। প্রায় ১৯ বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে ছেলে ও মেয়ের কাছে এসে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোষ্টনে বসবাস করেন। গত বৃহস্পতিবার বিকেলে মেয়ে জেসমিন গনির বাসা থেকে ছেলের বাসায় গিয়ে বিছানায় বিশ্রাম নিতে গিয়ে আকস্মিকভাবেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বোষ্টনের পার্শ্ববর্তী ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ডে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ মুসলিম কবরস্থানে দাফন করা হবে। রোকেয়া খানমের আকস্মিক মৃত্যুতে বোষ্টন প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মিসহ বোষ্টন প্রবাসী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন এবং একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি