৫ মে ২০২৬

বোম্ব এক্সপ্লোসন ইউনিট নিয়ে তদন্ত কমিটি করা হবে : আইজিপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বোম্ব এক্সপ্লোসন ইউনিট নিয়ে তদন্ত কমিটি করা হবে : আইজিপি
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনা বোম্ব এক্সপ্লোসন ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সোমবার (২৮ জুন) বেলা ১১টা ১০ মিনিটে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, ‘এটি একটি একমুখী ধ্বংসযজ্ঞ। বোমা হলে চতুর্মাত্রিক ধ্বংসযজ্ঞ হতো। তবে সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করে দেখা হবে।’ তিনি বলেন, ‘আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এ ধরনের দুর্ঘটনা একাধিকবার হয়েছে। একটি শনির আখড়ায়, আরেকটি নারায়ণগঞ্জ মসজিদের মধ্যে হয়েছিল।’ ‘ইতোমধ্যে ফায়ার সার্ভিস তদন্ত কমিটি করেছে। যদিও পুলিশের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। বোম্ব ও এক্সপ্লোসন ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি তলিয়ে দেখা হবে। তদন্ত শেষে ফায়ার সার্ভিস ঘটনার কারণ জানাবে এবং আমাদের তদন্ত কমিটিও কারণ জানাবে।’ আইজিপি আরো বলেন, ‘এটি একটি একমুখী ধ্বংসযজ্ঞ। বোমা হলে চতুর্মাত্রিক ধ্বংসযজ্ঞ হতো। এখন পর্যন্ত গ্লাসের ভাঙা টুকরা ছাড়া অন্যকিছু আমরা খুঁজে পাইনি। বিস্ফোরণ ভবনের ভেতরে এখনও মিথেন গ্যাসের গন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস তাদের গ্যাস ডিটেক্টর নিয়ে আসবে এবং তারপরে দেখা যাবে ভেতরে গ্যাসের অস্তিত্ব আছে কি-না।’ ‘আপাতত অন্য কারণে শঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এই পর্যায়ে কোনো কমেন্ট না করি, সিদ্ধান্ত না দেই। এক্সপার্ট অপিনিয়ন আসুক এরপর বোঝা যাবে কী ঘটেছিল। এই পর্যন্ত ধৈর্য্য ধরে অপেক্ষা করি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথমেই আমরা দেখার চেষ্টা করি কী হয়েছিল। বিস্ফোরণ কেন ঘটেছিল। এরপর আমরা খুঁজি পেছনের ঘটনা।’ আইজিপি বলেন, ‘গ্যাসের সিলিন্ডার যদি পুরোপুরি মেইনটেইন না করা হয় সেটিই হয়ে যায় বোম্ব। কোনো ইলেকট্রনিক বাতি জ্বালানোর চেষ্টা করলে যদি স্পার্ক সৃষ্টি হয় এ সময় গ্যাস সিলিন্ডারের মেইন্টেনেন্স খারাপ থাকলে মুহূর্তের মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে। এগুলো সতর্কতার বিষয় রয়েছে।’ ‘তবে আমরা সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করছি। এ ধরনের দুর্ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে।’ সোমবার বেলা ১০টা ৫৫ মিনিটে তিনি ঘটনাস্থলে যান। এসময় তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান এ কে এম হাফিজ আক্তার প্রমুখ। রোববার সন্ধ্যায় মগবাজার এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত বেশ কয়েকজন ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি