বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব হিসেবে আরিফ সোহেলকে দায়িত্ব দেয়া হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টায় কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কমিটির ঘোষণা দেয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির বাকি দুজন হলেন- মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা।
দ্রুততম সময়ের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করতে বলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানার কখনো রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে বলে জানান সমন্বয়করা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি