১০ মে ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পলিটিক্যাল প্ল্যাটফর্ম হবে না: সারজিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পলিটিক্যাল প্ল্যাটফর্ম হবে না: সারজিস
বাংলাপ্রেস ডেস্ক: ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম হবে না, এটা শতভাগ নিশ্চিত। কিন্তু এই প্ল্যাটফর্মের সদস্যরা যদি ভবিষ্যতে রাজনীতি করতে চান, অন্য কোনো নামে বা অন্য কোনো ব্যানারে- তবে তাদের অবশ্যই রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক অধিকার তাদের আছে।’ আজ শুক্রবার সকালে মাদারীপুর পৌরসভার হলরুমে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, ‘এই মুহূর্তে অভ্যুত্থানের জাস্ট প্রাথমিক একটা সফলতা আসলো। এর বিরুদ্ধে চক্রান্ত ডে-বাই-ডে বাড়ছে। আপনি যদি এখানে এখনি ওই ইউনাইটেড না থেকে, ওই চিন্তাটাতে চলে যান এবং অভ্যুত্থানটাকে এখনও টিকিয়ে রাখার যে চেষ্টা, এটাতে না থাকেন, তাহলে সবচেয়ে বড় যে জিনিসটা হবে; তা হলো বিভাজন তৈরি হবে’ তিনি আরও বলেন, ‘কেউ কল্পনা করতে পারে নাই, শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবেন। শেখ হাসিনার নিজেকে সর্বশক্তিমান দাবি করাটাই বাকি ছিল। এ ছাড়া সবকিছুই দেশে হয়েছে। শেখ হাসিনার মতো মানুষের পতন হওয়া, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না। পালিয়ে যাওয়ার সময় নেতাকর্মীদের নিয়েও যেতে পারেন নাই।’ মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি