৯ মে ২০২৬

বন্যায় ভেসে যাওয়া মানুষের পাশে সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বন্যায় ভেসে যাওয়া মানুষের পাশে সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর এর সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদদিন নিজান সাহেবের তত্ত্বাবধানে ও আর্থিক সহযোগিতায় চলমান কর্মসূচী হিসাবে আজ ২৭/০৮/২০২৪ চর কাদিরা ইউনিয়নের চর বসু বাজার, বাদাম তলী বাজার, হক সাহেব বাজার, চক বাজার, ইমান আলি মার্কেট, চর কাদিরার ১,২ ও ৩ নং ওয়ার্ড, বটতলী বাজার, কলোনী, ফজুমিয়ার হাট, রব বাজার এবং তোরাবগঞ্জ ইউনিয়নের মৌলভীর হাট বাজার, সাইক্লোন সেন্টার, রহিমগঞ্জ ও ইসলামগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গায় বন্যার্তদের মাঝে নগদ টাকা, শুকনো খাবার, খিচুড়ি ও ত্রাণ বিতরণ করেন। মোট পাঁচশ পরিবারকে এই সহয়তা করা হয় আজ। এবিএম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত থেকে কার্জক্রম পরিচালনা করেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক, আলহাজ্ব গোলাম কাদের, সদস্য সচিব, নুরুল হুদা চৌধুরী, ও যুগ্ন-আহ্বায়ক এম দিদার হোসেন সহ কমলনগর উপজেলা যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও তাঁতীদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি