৪ মে ২০২৬

বন্যার্ত প্রত্যেক মানুষের কাছেই ত্রাণ পৌঁছে যাবে-হাবিবর রহমান এমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বন্যার্ত প্রত্যেক মানুষের কাছেই ত্রাণ পৌঁছে যাবে-হাবিবর রহমান এমপি

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, বন্যার্ত প্রত্যেক মানুষের কাছেই ত্রাণ পৌঁছে যাবে। সরকারের ভান্ডারে যথেষ্ট পরিমান ত্রান সামগ্রী মজুদ রয়েছে। এখন দিন বদল হয়ে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। শেখ হাসিনার সরকার যে কোন প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সময় সাহসিকতার সাথে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। বন্যা দুর্গত এলাকায় প্রত্যেকে যেন খাদ্যশস্য পান, রিলিফ পান সে উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর ৩টার দিকে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বৈশাখীর চরে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বগুড়া জেলা পরিষদের সদস্য নাজনীল নাহার, ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম চান, রফিকুল ইসলাম, গোলাম রব্বানী, আব্দুল বারিক, লুৎফর রহমান, লিয়াকত আলী লিটন, হযরত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহবায়ক সেলিম রেজা প্রমুখ।

উল্লেখ্য এ পর্যন্ত ধুনট উপজেলায় বন্যার্ত পরিবারের মাঝে সাড়ে ২০ মেট্রিক টন চাল এবং ৬৫০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি