বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
বাংলাপ্রেস ডেস্ক: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বঙ্গভবন ছেড়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার গ্রহণ ও বিদায়ী শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।
এর আগে বঙ্গভবনের দরবার হলে তাকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। বিদায় অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গভবন ত্যাগের সময় তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও সরকারের সাফল্য কামনা করেন। পরে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বিদায় জানান।
এদিকে, খালি হওয়া রাষ্ট্রপতি পদে আজ দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে। প্রায় ৩৫ বছর পর ভোটাভুটির মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তৎকালীন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি