বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবি: ১২ নাবিক জীবিত উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গোপসাগরে ভাসানচরের অদূরে লাইটার জাহাজ সজল তন্ময়-২ ডুবির ঘটনায় নিখোঁজ ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে তাদের উদ্ধার করা হয়। এর আগে সকাল ৯টা ২০ মিনিটে ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে সজল তন্ময়-২ নামে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজের ১২ নাবিক নিখোঁজ হন।
এর পরপরই উদ্ধারকাজ শুরু করে নৌবাহিনী ও কোস্টগার্ড। টানা কয়েক ঘণ্টার অভিযান শেষে ওই জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সময় নিউজকে জানিয়েছেন উদ্ধার অভিযানে থাকা নৌবাহিনীর সদস্যরা।
এর আগে নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, জাহাজটি কী কারণে ডুবেছে, সেটি কেউ জানতে পারেনি। তবে সাগর কিছুটা উত্তাল আছে। জাহাজ ডুবে যাওয়ার পর জরুরি সেবা নম্বরে ফোন করে নৌবাহিনীকে জানানো হয়। ভাসানচরের কাছে নৌবাহিনীর যে জাহাজ ছিল, সেটা দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।
কিছুক্ষণ পর জাহাজের ১২ নাবিক জীবিত উদ্ধার হওয়ার খবর জানান তিনি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি